কাঠের উনুনে রান্না করে অভিনব প্রতিবাদ
দি নিউজ লায়ন; কেন্দ্রীয় সরকারের জনবিরোধী পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার দুর্গাপুরের বাসষ্ট্যান্ড সংলগ্ন কল্পনা পেট্রলপাম্পের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
যদি কাঠের উনুন জ্বালিয়ে এবং সিলিন্ডার রেখে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কাউন্সিলর আলো সাঁতরা, দীপেন মাঝি সহ অন্যান্য কাউন্সিলরা এবং তৃণমূল নেতৃত্বরা। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পারিয়াল সাইকেল চালিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা।

Post a Comment